দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ বুধবার (৬ সেপ্টেম্বর)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন দেশের হিন্দু সম্প্রদায়।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা।
সনাতন শাস্ত্র অনুসারে, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ পৃথিবীতে আবির্ভূত হন। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব।
জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ দিনটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন।
আরএ