দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে।
গত বুধবার রাতে লেচ্চে শহরে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন ফকির এবং অভিযুক্ত হুমায়ুন ফকির টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধ তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিহতের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যার দায় স্বীকার করেন। এ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।
পরে ইতালির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে।
জে আই