দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে পারিবারিক বিরোধের জেরে ভাই ও ভাতিজার পিটুনিতে আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান তার ভাই নেওয়াজ ও ভাতিজা শাহিনুরসহ কয়েকজন। হামলার সময় আব্দুল মান্নান গুরুতর আহত হন। এছাড়া জুয়েল, রোমা বেগম, রোমা বেগমের স্বামী জুয়েল এবং তাদের ছেলে আল-আমিন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আব্দুল মান্নানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জে আই