দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির কাতানিয়ায় একটি ভ্যান থেকে ১১ দশমিক ৫ কেজি ওজনের ঘরে তৈরি অবৈধ বোমা ও প্রায় ২৫০ কেজি আতশবাজি উদ্ধার করেছে পুলিশ। ইতালির পুলিশ জানিয়েছে, এটি দেশটিতে এখন পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় ঘরে তৈরি বোমা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনের আতশবাজির লাইসেন্স থাকলেও তারা অবৈধভাবে বিস্ফোরক পরিবহন করছিলেন। একই প্রদেশে সড়কের পাশে অবৈধ স্টল বসিয়ে আতশবাজি বিক্রির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে মিলানের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫০ কেজি আতশবাজি ও ৩৩ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ক্রোটোনে শহরের কেন্দ্র থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ কেজি বিস্ফোরক ও অবৈধ তামাক জব্দ করা হয়। তুরিনে একটি বাড়ির সেলার থেকে প্রায় ১২০ কেজি ঘরে তৈরি আতশবাজি উদ্ধার করা হয়। সিরাকিউসে একটি পরিত্যক্ত ফার্মহাউস ও গ্যারেজ থেকে প্রায় ৬ হাজার ৮২০ কেজির বেশি আতশবাজি জব্দ করা হয়েছে।
নববর্ষকে কেন্দ্র করে সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি রোধে ইতালিজুড়ে অবৈধ ও অননুমোদিত আতশবাজির বিরুদ্ধে পুলিশ এই অভিযান চালায়। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা সব বিস্ফোরক বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
এমএস/