দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, রোমের ঐতিহাসিক কলোসিয়াম। এই প্রাচীন রোমান স্থাপনাটি দেখতে প্রতিদিন ভিড় করে হাজারো পর্যটক। তাদের সুবিধার কথা চিন্তা করেই এবার কলোসিয়ামের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে মেট্রো সি লাইন।
রোমের ঐতিহাসিক কলোসিও এখন আরও সহজে পৌঁছানো যাচ্ছে মেট্রো ‘সি’ লাইনের মাধ্যমে। সম্প্রতি চালু হওয়া এই নতুন সংযোগে পর্যটকদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এতে করে আশপাশের রেস্তোরাঁ, দোকান, স্যুভেনির বিক্রেতা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা বেশ উৎফুল্ল।
অনেকে জানিয়েছেন, যাতায়াতে সময় কম লাগছে এবং আগের তুলনায় যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি কার্যকর হয়েছে। পর্যটকরা এখন দ্রুত ও সহজে কলোসিও ঘুরে দেখতে পারছেন, ফলে এলাকাটির প্রাণচাঞ্চল্যও বেড়েছে।
নতুন মেট্রো সংযোগ কেবল পর্যটন নয়, স্থানীয়দের দৈনন্দিন চলাচলেও এনেছে নতুন গতি ও স্বস্তি। রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা জানান এখন এই মেট্রো সংযোগ সময় ও খরচ দুই দিক থেকেই সাশ্রয়ী হবে।
এদিকে কলোসিও স্টেশনটি এখন হয়ে উঠেছে এক অনন্য ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ। এই স্টেশন ঘিরে নির্মাণকাজ চলাকালে মিলেছে বহু প্রাচীন নিদর্শন, যার কিছু এখন দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয়েছে স্টেশন প্রাঙ্গণেই।
প্রদর্শিত নিদর্শনগুলো রোমান সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের সাক্ষী। এসব দেখে যাত্রীরা শুধু গন্তব্যে যাওয়ার পথেই নয়, ইতিহাস ছুঁয়ে যাওয়ারও সুযোগ পাচ্ছেন। পর্যটকদের জন্য এটি বাড়তি আকর্ষণ, আর ইতিহাসপ্রেমীদের জন্য এক দারুণ উপহার।
বিশেষজ্ঞদের আশা, মেট্রো–সি লাইনের এই সম্প্রসারণ ভবিষ্যতে পর্যটন, কর্মসংস্থান এবং নগর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এবি/