দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পথচারী সেতু থেকে ওয়াবাশ নদীতে লাফ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক অনিক পাল। গত ৩ জুলাই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের লাফায়েত এলাকার জন টি. মায়ার্স পথচারী সেতুতে এ ঘটনা ঘটে। এরপর ১৮ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি এই শিক্ষকের।
অনিক (৩১) পশ্চিম লাফায়েতের পারডু বিশ্ববিদ্যালয়ের ডক্টরিয়াল গবেষক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। পশ্চিম লাফায়েত পুলিশের বরাত দিয়ে দ্য লাফায়েত জার্নাল অ্যান্ড কুরিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিম লাফায়েত পুলিশ লেফটেন্যান্ট জন এগার বলেছেন, নদীতে যে যুবক লাফ দিয়েছিলেন, তিনি অনিক পাল। এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন।
ওয়েস্ট লাফায়েত পুলিশ বুলেটিনগুলো জানিয়েছে, ঘটনাস্থলে থাকা অফিসার প্রথম নদীতে এক যুবককে নদীতে লাফ দিতে দেখতে পান। এরপর উদ্ধারকর্মী এবং পুলিশ সেইদিন প্রায় ৯ ঘন্টা কে-৯ এস দিয়ে নদীতে এবং তীরে অনুসন্ধান চালায়। পরদিন থেকেই স্বাধীনতা দিবসের সাপ্তাহিক ছুটি পড়ে যায়।
সাত দিন পর এজেন্সিগুলো নদীতে আবারও অনুসন্ধান শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে। একটি এজেন্সি আটিকা থেকে একটি নৌকা দিয়ে পথচারী সেতু পর্যন্ত নদী তল্লাশি করেছে। তবে কোনো আলামত মেলেনি।
দুই সপ্তাহ আগে জন এগার বলেছিলেন, তবে গত ৩ জুলাই প্রাথমিক অনুসন্ধানের সময় কুকুরেরা ইঙ্গিত করেছিল, কলম্বিয়া স্ট্রিটের স্প্যানের নীচে সেতুর স্তম্ভে নদীর পূর্ব দিকে লগ জ্যামে একটি মৃতদেহ থাকতে পারে। তবে কিছু পাওয়া যায়নি।
পশ্চিম লাফায়েতের পুলিশ বাংলাদেশে অনিক পালের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ অনিককে উদ্ধার প্রচেষ্টার বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।