• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • প্রবাস

আমিরাতে ১১ দিনে ১১ বাংলাদেশির মৃত্যু

দেশ টিভি ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৩, ০৯:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

কাজ থেকে বাসায় এসে গোসল করতে গিয়ে গত ২৪ আগস্ট হঠাৎ স্ট্রোক করেন আরব আমিরাতের শারজায় বসবাসরত ফেনীর দাগনভূঁঞার জগতপুরের মো. সোহেল। স্ট্রোকের সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করেন তিনি। তার মরদেহ শারজার কাসেমিয়া হাসপাতালে রয়েছে। বর্তমানে দেশে পাঠানোর অপেক্ষায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনিসহ সংযুক্ত আরব আমিরাতে গত ১১ দিনে ১১ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ২ জন সড়ক দুর্ঘটায়, ১ জন ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যরা স্ট্রোক করে মারা গেছেন বলে খবর পাওয়া যায়।

মারা যাওয়া প্রবাসীদের মধ্যে রয়েছেন-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাটমুড়া গ্রামের নজির আহমেদের ছেলে মো. মামুন, ক্যানসারে আক্রান্ত হয়ে ২২ আগস্ট আরব আমিরাতে আল আইন একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এরই মধ্যে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে।

১৯ আগস্ট দেশটির আল আইনে মৃত্যুবরণ করেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পূর্ব মহাদেবপুর গ্রামের শহীদুল ইসলাম। মাত্র ২০ বছর বয়সে এ তরুণ প্রবাসী মারা যান।

আবুধাবীর মোছাফফার ব্যবসায়ী মোহাম্মদ নাসির শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় আবুধাবির একটি হাসপাতালে মারা যান। দুই সন্তানের জনক মোহাম্মদ নাসির দীর্ঘদিন ধরে আবুধাবির মোছাফফাতে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। চট্টগ্রামের দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর অলি মোহাম্মদ বাড়ির ছেলে মরহুম মোহাম্মদ নাসির।

দুবাইয়ে স্ট্রোক করে মারা যান মুহাম্মদ কাজী আবু তাহের (৫৩)। গত ১৮ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে দেরা বাংলা বাজার হাজি মোস্তাফা গ্রোসারিতে এ ঘটনা ঘটে। নিহতের সন্তান মুহাম্মদ কাজি তাজবিদুল আমিন রুহান জানান, নিজ বাসার নিচে গ্রোসারিতে বাজারের জন্য গেলে হঠাৎ অচেতন হয়ে পড়ে যান বাবা। সেখান থেকে পুলিশ ও চিকিৎসক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহাম্মদ কাজী আবু তাহের গত ৩৪ বছর ধরে আমিরাতে বসবাস করছেন।

১৪ আগস্ট দুবাইয়ে স্ট্রোক করে মিজানুর রহমান (৫০) নামের চাঁদপুরের কচুয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়। ২০২২ সালের অক্টোবর মাসে আমিরাতে আসেন তিনি। তার ভাতিজা আজমান প্রবাসী ওমর ফারুক বলেন, পরিবারের কথা চিন্তা করে গত বছর আমিরাতে এসেছিলেন মিজানুর রহমান।

শারজায় চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজীর মৃত্যু হয়। সোমবার (২১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শারজাহ’র হালোয়ানে আল সালেহ পেইন্ট অ্যান্ড সেনেটারি ওয়্যার ট্রেডিংয়ের একজন স্বত্বাধিকারী ছিলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট-বটতলস্থ পুতুন মিয়াজী বাড়ির প্রয়াত কোব্বাদ সওদাগরের ছেলে।

মৃতের সহকর্মী ও প্রবাসীরা জানান, গত ১২ আগস্ট ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় ৩০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক অসহযোগিতা ও কলহের কারণে স্ট্রোকে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে বলে জানান আরব আমিরাতে বসবাসরত অনেক প্রবাসী।

জেবি

  • মৃত্যু
  • আরব আমিরাত
  • প্রবাস
  • ফেনি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।