দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান। দেশটির নতুন ভ্রমণ সতর্কতার ফলে সৌদি আরবের প্রায় পুরো ভূখণ্ডই এই পরামর্শের আওতায় এসেছে।
বুধবার (১৫ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার ভ্রমণ সতর্কতা চার ধাপের সতর্কতাব্যবস্থায় প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে উন্নীত করেছে। দ্বিতীয় স্তরের অর্থ, জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করা।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ অক্টোবর থেকে সৌদি আরবে হুথিদের হামলা বেড়েছে। এসব হামলার মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতার মাত্রা তৃতীয় স্তরেই রাখা হয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একান্ত প্রয়োজন না হলে ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করা কিংবা সেগুলোর কাছাকাছি যাওয়া এড়িয়ে চলা উচিত। ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন—এমন জাপানি নাগরিকদের সফর পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের প্রভাব সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ওপরও পড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধির মধ্যে জাপানের এই সতর্কতা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগেরই প্রতিফলন। সূত্র: আল-জাজিরা
কে