দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, জ্বর কমলেও শরীরের অন্যান্য জটিলতা সেই আগের মতোই। অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ে ভালো-মন্দ বলার মত সময় এখনো আসেনি।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাতে খালেদার চিকিৎসক দলের এই সদস্য এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা ম্যাডামকে (খালেদা জিয়া) নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ভালো-মন্দ নিয়ে এখনই বলার সময় আসেনি। উনার শারীরিক অবস্থা একেবারে ভালো বা একেবারে খারাপ কোনোটিই বলা সম্ভব নয়।
মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং সে অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিভারের মতো জটিল সমস্যার শতভাগ চিকিৎসা এদেশে সম্ভব নয়। এরপরও বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। রক্তের হিমোগ্লোবিন, প্রেসার, ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবক’টি প্যারামিটারই উঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ পর্যন্ত যেসব টেস্টের ফলাফল এসেছে, কয়েকটিতে বোর্ড উদ্বিগ্ন। খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
এফএইচ