দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১১ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
এর আগে, ওবায়দুল কাদের বুধবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান।
২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।
জেডএ