• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’

দেশ টিভি ডেস্ক
  ২৪ জুন ২০২৬, ১৪:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জামায়াতে ইসলামী সমর্থক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) একযোগে পদত্যাগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জামায়াতপন্থি ১৮ ডিএজি ও এএজির পদত্যাগের প্রতিক্রিয়ায় বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার বাদল বলেন, সরকার পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। এটিই প্রচলিত রীতি।

তিনি বলেন, নির্বাচন শেষে নতুন সরকার ক্ষমতায় আসার পর অতীতেও সরকার-সমর্থিত আইন কর্মকর্তাদের পদত্যাগ করতে দেখা গেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘যারা মঙ্গলবার পদত্যাগ করেছেন, তারা চার মাস ধরে এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তারা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ব্যবহার করেছেন। কিন্তু এখন রাজনৈতিক বক্তব্য দিয়ে পদত্যাগের ব্যাখ্যা দিচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত।’

তিনি আরও বলেন, ‘তাদের এই বক্তব্য পুরোপুরি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। তাদের কাছ থেকে আমরা এমন আচরণ প্রত্যাশা করিনি।’

গত চার মাসে পদত্যাগী আইন কর্মকর্তারা রাষ্ট্রের স্বার্থবিরোধী বা অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার বাদল।

তিনি বলেন, ‘এই চার মাসে তারা সরকারের পক্ষে কাজ করেছেন, নাকি সরকারের স্বার্থবিরোধী কোনো ভূমিকা পালন করেছেন—সেটি তদন্ত করে দেখা প্রয়োজন। তাদের দায়িত্বে থাকা মামলাগুলোর নথিও পর্যালোচনা করা উচিত।’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক দাবি করেন, সরকারের কাছ থেকে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা গ্রহণের পর পদত্যাগ করে সরকারের বিরুদ্ধেই অবস্থান নেওয়া প্রশ্নের জন্ম দেয়। তাদের আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সাংবাদিকের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ

জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামিক লয়ার্স কাউন্সিলের সদস্য সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মঙ্গলবার একযোগে পদত্যাগপত্র জমা দেন।

তাদের পদত্যাগপত্রে জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রতিবাদকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

কে

  • জামায়াত
  • আইনজীবী
  • পদত্যাগ
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালো আইনজীবী
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালো আইনজীবী
জামায়াতের ৪ নেতা-কর্মী বহিষ্কার
জামায়াতের ৪ নেতা-কর্মী বহিষ্কার
৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সাংবাদিকের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ
সাংবাদিকের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।