দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়ালেও দলটি অভিযুক্ত সংসদ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বললেও দলটির নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছেন। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড তার কাছে এসেছে। সেটি যাচাই করে তিনি সত্যতা পেয়েছেন বলে দাবি করেন।
তিনি বলেন, এসব ঘটনা বারবার সামনে এলেও জামায়াত অভিযুক্ত সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। দলের আমিরকে উদ্দেশ করে তিনি আমির হামজাকে অবিলম্বে বহিষ্কারের আহ্বান জানান। অন্যথায় আদর্শ থেকে বিচ্যুত হয়ে জামায়াত ধ্বংসের মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের রাজনীতির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ইসলামকে পুঁজি করে দলটি মানুষকে বিভ্রান্ত করছে। বিদেশিদের সঙ্গে বৈঠকে ক্ষমতায় গেলে শরিয়া আইন চালুর কথা অস্বীকার করলেও দলটির গঠনতন্ত্রে এ বিষয়ে উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি।
এনসিপি ও জামায়াতের জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, দুই দলের আদর্শ পরস্পরবিরোধী। নির্বাচনের আগে সংসদীয় রাজনীতির স্বার্থে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করলেও এতে দলের তরুণ নেতৃত্বের একটি অংশ অসন্তুষ্ট হয়ে দল ছেড়েছে। জামায়াতের জোট থেকে বের না হলে আরও নেতার দল ছাড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নাহিদ ইসলামকে জামায়াতের জোট ছেড়ে রাজনীতি করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি কে এম ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি জাহিদ জোয়ার্দ্দার, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই