দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ নভেম্বর) ঢাকাসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে দলটি।
এদিন সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।
এ সময় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, পলাতক শক্তি দেশের বাইরে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাকশ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে।
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কারখানার মালিকও অরাজকতায় জড়িত বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, ৭ নভেম্বর উপলক্ষে পোশাকশ্রমিকদের কর্মসূচিতে জনগণ নিরাপত্তা দেবে। সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই। জনগণ তা প্রতিহত করবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, কৃত্রিম সংকট তৈরির জন্য এসব অরাজকতা করা হচ্ছে। বিরোধী দল শ্রমিক আন্দোলনে সংহতি জানিয়েছে। তাঁর মতে, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে। শ্রমিক আন্দোলনের সংকটের সমাধান হয়েছে। এখন যা হচ্ছে, তা ফ্যাসিবাদী রাজনীতি।
যে আই