• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

নিজস্ব প্রতিবেদক
  ১৯ মার্চ ২০২৬, ১৩:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের নামাজে অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ স্থানীয় মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা কেউ ঢাকায়, আবার কেউ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের সরকারি বাসভবনে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির।

দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়িতে নিজ গ্রামে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী এলাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে, রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদরাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। একই স্থানে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও নামাজ আদায় করবেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাত বরিশালের অন্যতম বৃহৎ ঈদ জামাত হিসেবে পরিচিত।

দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদরাসায়, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারার সাঈদনগর মাদরাসায় এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের বাইতুল ইবাদাত জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচংয়ের এড়ালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

দলের নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনায়, মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগে, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেটে এবং অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া অন্য নেতারাও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

আরএ

  • রাজনীতি
এ সম্পর্কিত আরও খবর
‘বুঝেশুনে ঈমানের সঙ্গে বিএনপি করতে হবে’
‘বুঝেশুনে ঈমানের সঙ্গে বিএনপি করতে হবে’
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
জামায়াত আমিরসহ নেতারা কে কোথায় ঈদ করবেন
জামায়াত আমিরসহ নেতারা কে কোথায় ঈদ করবেন
রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে: জবি ভিসি
রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে: জবি ভিসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।