দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাসপাতালে প্রধানমন্ত্রীর ফলের ঝুড়ি পাঠানো প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, হাসপাতালে ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা
সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
আমান বলেন, এসব নাটক করে লাভ নেই, এই সরকারকে পদত্যাগ করতেই হবে।
তিনি আরও বলেন, আমরা এক দফা দাবিতে রাজপথে নেমেছি, প্রয়োজনে রাস্তায় পড়ে মরে যাবো। আপনারা রাজপথে নামুন। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমরা তারেক রহমানকে বিজয়ী ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরবো।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে আমান বলেন, আমাদের চলমান আন্দোলনে কোনো কর্মী মারা গেলে মামলার প্রধান আসামি করা হবে শেখ হাসিনাকে এবং দ্বিতীয় আসামি করা হবে ওবায়দুল কাদেরকে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় জনসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
আরএ