দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি বিএনপি। এতে রোববার (৩০ জুলাই) হতাশা প্রকাশ করেছে প্রতিনিধিদলটি।
ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে ঢাকায় এসেছেন এই পর্যবেক্ষক প্রতিনিধিদল। কিন্তু বিএনপি বৈঠকে রাজি না হওয়া প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ হতাশার কথা জানায়।
প্রতিনিধিদলের সদস্য যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেন, আমরা নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বৈঠক করছি। বিএনপির সঙ্গেও আমরা বৈঠকে বসতে চেয়েছিলাম। নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ শুনতে চেয়েছিলাম। তবে আমাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি তারা। এ কারণে আমরা হতাশ।
তিনি আরও বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছিলাম। তাহলে বিষয়টি আরও পরিষ্কার হতো।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে যায় প্রতিনিধিদলটি। তবে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে না থাকায় বৈঠক হয়নি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে চলে যায় তারা।
এইউ