দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি, অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষক লীগ।
রোববার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা কৃষক লীগ এই সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, শনিবার রাজধানীর প্রবেশপথে অবরোধের নামে, শান্তিপূর্ণ সমাবেশের নাম দিয়ে বিএনপির জামায়াতের পুরাতন চেহারা আবার নতুন করে আবির্ভাব হয়েছে। তারা বাসে আগুন দিয়েছে, বাসগুলোকে পুড়িয়ে দিয়েছে। যুবলীগের নেতার কব্জি কেটেছে। গাড়ি ভাঙচুর করছে, অগ্নি সন্ত্রাস করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষক সমাজ এ দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য চায় না। তারা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কৃষক নেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
আরএ