দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব বিদেশি বন্ধুরা আমাদের পরামর্শ দেন, তাদের বলেছি- সুষ্ঠু নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ। কিন্তু সুষ্ঠু, অবাধ নির্বাচনের প্রধান বাধা বিএনপি। আজ তা প্রমাণিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে এসব কথা বলেন তিনি।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করেন ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় নেতারা।
রোববারের বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।
তিনি বলেন, যে যেভাবে পারেন, সারাদেশের সব মহানগর, জেলায়, থানায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন।
এক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে অন্য সংগঠনগুলোকে সমন্বয় করে কর্মসূচি পালন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন তিনি।
জেডএ