দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি অবস্থান কর্মসূচির নামে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, তাদের থামাতে গিয়ে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। রাজারবাগ হাসপাতালেই ৩১ জন পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২৯ জুলাই) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী নিপুণ রায় ফেসবুকে আগুন ধরানোর কথা বলছেন। বিএনপি নেতারাও এসবে উৎসাহ দিচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ যখন আহত হচ্ছিল, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতার জন্য বের হয়েছিল।
তিনি বলেন, কয়েক দিন ধরে অরাজকতা ও জনগণের ভোগান্তি সৃষ্টির জন্য বিএনপি বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। গতকাল তারা একটি বড় কর্মসূচি দিয়েছিল এবং তার আগেও সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের এনে জড়ো করেছিল। রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করবে, এখানে সরকারের কোনো বাধা নেই।
তিনি আরও বলেন, কেউ যখন জনদুর্ভোগ সৃষ্টি করবে, জানমালের ক্ষতি করবে, কাউকে মারার চেষ্টা কিংবা হত্যা করবে অথবা গাড়ি ভাঙচুর করবে তখন নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। গতকাল দেখা গেছে, মহাসমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করা হয়েছে।
বিএনপির অবস্থান কর্মসূচিতে অসুস্থ হওয়া আমানউল্লাহ আমানের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নেতা আমান যখন আটক হন, তখন তিনি রাস্তায় পড়ে যান। পুলিশ বাহিনী মানবিকতা দেখিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে।
জেডএ