দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমার কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) এ কথা বলেছেন তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। এ সময় রাস্তায় ফেলে পুলিশ আমার কোমর থেকে নিচ পর্যন্ত মেরেছে। সেখান থেকে ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এরপর অফিসে দিয়ে গেল।
আমার সারা শরীরে ক্ষত ও তীব্র ব্যথা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দুপুরে ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তিনি অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রায় ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।
জেডএ