দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নয়াবাজার এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুলাই) সাড়ে ১০টার দিকে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। আওয়ামী লীগের এ কমূসূচিতে দলটির আরও নেতা-কর্মীকে দেখা যায়।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আওয়ামী লীগ ও বিএনপিকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এমন অবস্থায় আওয়ামী লীগ কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল।
শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতা-কর্মীরা সতর্ক পাহারা দিবে।
এদিকে ঢাকার প্রবেশমুখগুলোতে বড় দুই দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফা জালাল মহিউদ্দিন বলেন, ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।
তবে রাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে কাউকে সড়ক অচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আরএ