দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার প্রবেশপথগুলোতে রাজনৈতিক কর্মসূচির ঘোষণায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। পরিস্থিতি সামাল দিতে পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো দলকেই তারা মাঠে নামার অনুমতি দেয়নি। শুক্রবার (২৮ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কাউকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। কেউ কর্মসূচি পালন করলে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, তাই করা হবে।
বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণায় ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে সাঁজোয়া যানসহ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, যদিও কোনো দলকে ঢাকার প্রবেশমুখে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। তারপরও বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে পুলিশের ব্যাপক উপস্থিত দেখা গেছে।
আমিনবাজারে ২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, “আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।”
আরএ