• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

বিএনপির বিরুদ্ধে এনসিপি-জামায়াত জোটের প্রচারে বাধা ও হামলার অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এনসিপি ও জামায়াতের সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোট অভিযোগ করেছে, বিএনপি সারাদেশে তাদের প্রার্থী ও কর্মীদের নির্বাচনী প্রচার কার্যক্রমে বাধা দিচ্ছে এবং সহিংসতা চালাচ্ছে। সোমবার ২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন এলাকায় ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা, লিফলেট বিতরণে বাধা এবং কর্মীদের মারধরের ঘটনা ঘটছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবৃতিতে জানানো হয়, ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী ও আহ্বায়কের ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। নাটোর-৩ সিংড়া আসনে ১১ দলীয় ঐক্যের এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদিরের কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে হামলা, ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ করা হয়েছে, এতে অন্তত পাঁচজন আহত হন।

নোয়াখালী-৬ হাতিয়া আসনে গত ৩০ জানুয়ারি ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের যৌথ হামলায় এনসিপি ও জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হন বলে দাবি করা হয়েছে। তাদের ওপর ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই এলাকায় তমরদ্দি ইউনিয়নে এনসিপির কার্যালয় ভাঙচুর ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও উল্লেখ করা হয়। পরদিন আবারও তালতলা বাজারে পথসভায় ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হন বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি নেতারা প্রকাশ্যে সাধারণ ভোটারদের ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট না দিতে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগও করা হয়। বলা হয়, ভোটের প্রচারে ঘরে ঘরে গেলে তাদের গালাগাল, সাইবার বুলিং, শারীরিক নির্যাতন এমনকি হিজাব ও নিকাব খুলে নেওয়ার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে বিএনপির শেরপুর-৩ আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জোটের অভিযোগ, এতে নতুন করে সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে।

এনসিপি আরও অভিযোগ করেছে, দলীয় প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো বিএনপিকে সহযোগিতা করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, এসব সংস্থার জরিপের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, যা তাদের নিরপেক্ষতা নষ্ট করেছে।

আরও পড়ুন

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমিরের মন্তব্যে দেশের নারী সমাজ ক্ষুব্ধ: রিজভী

গণভোট নিয়েও অপপ্রচারের অভিযোগ তুলেছে জোটটি। বলা হয়, বিএনপির তৃণমূল পর্যায়ে ‘হ্যাঁ’ ভোটকে স্বাধীনতা ও ইসলামবিরোধী হিসেবে প্রচার করা হচ্ছে।

এছাড়া কৃষিঋণ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়ার ঘটনাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জোটের দাবি, বিএনপিকে অবৈধভাবে সহায়তা করতে কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ এই তথ্য সংগ্রহ করছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

এমএস/

  • এনসিপি
  • জামায়াত
এ সম্পর্কিত আরও খবর
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
আগামীতে সবাই বিরোধীদলের আসল ভূমিকা দেখতে পাবে: জামায়াত আমির
আগামীতে সবাই বিরোধীদলের আসল ভূমিকা দেখতে পাবে: জামায়াত আমির
এনসিপির দুই নেতাকে শোকজ
এনসিপির দুই নেতাকে শোকজ
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।