দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে। গত আট মাসে মামলার বিচারে আপস করা হয়েছে এবং বিভিন্ন স্থানে মামলা-বাণিজ্য হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ডিসেম্বর মাসে নিজেদের পাশাপাশি জনগণকেও মাঠে থাকার ঘোষণা দেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে এ সভার আয়োজন করে জয়পুরহাট জেলা এনসিপি। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।
এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
যে আই