দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন—যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়।
সমাবেশে ব্যানার নিয়ে আসেন নেতাকর্মীরা। কেউ কেউ ব্যানার হাতেই চলে যাচ্ছিলেন মঞ্চের সামনে। মঞ্চ থেকে বারবার ব্যানার নামানোর অনুরোধ করেন নেতারা। কিন্তু, অনেকেই এ অনুরোধে সাড়া দিচ্ছিলেন না না। পরে নাম ধরে ডেকে ডেকে ব্যানার নামানোর অনুরোধ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। কয়েকটি ব্যানার নামানো হলেও অনেকেই ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন।
পরে মঞ্চ থেকে বলা হয়, ‘আপনারা ব্যানার নামিয়ে ফেলুন। নেতাকর্মীদের দেখা যাচ্ছে না।’ এরপরও ব্যানার না নামালে হুমকি দিয়ে বলা হয়, ‘ব্যানার না নামানো হলে সন্ধ্যার পর কমিটি বাতিল করা হবে।’ তবে, ওই হুমকিতেও কাজ হয়নি। ব্যানার হাতেই অনেকে মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আপনারা কেউ দলকে ভালোবাসেন না, ব্যানারকে বেশি ভালোবাসেন। দলকে ভালোবাসলে ব্যানার নামিয়ে ফেলতেন।
জেবি