দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্দোলনের খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৮ জুলাই) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এক দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপিসহ সব বিরোধী দলের প্রতি আহ্বান থাকবে, আপনার এই আন্দোলনে অংশগ্রহণ করুন। সরকারের কাঁপুনি ধরে গেছে। তাই তারা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, বাসে বাসে তল্লাশি চালাচ্ছে।
নুরুল হক বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছে। শেয়ারবাজার, ব্যাংক খাত ধ্বংস করে দেশকে দেউলিয়া বানানো হয়েছে। সরকার যেসব ঋণ নিয়েছে, সে ঋণের বোঝা জনগণের ঘাড়ে এসে পড়ছে। ভারতীয়দের দালাল আওয়ামী সরকারকে যদি না হটানো হয়, তাহলে বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হবে।
তিনি বলেন, এই সরকার যদি শান্তিপূর্ণভাবে পদত্যাগ না করে, তাহলে গণভবন-বঙ্গভবন ঘেরাও করা হবে। কেউ যেন পালিয়ে যেতে না পারে, তার জন্য এয়ারপোর্টও ঘেরাও করা হবে।
দলের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সমাবেশে আরও বক্তব্য রাখেন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানে আলম অপু, ঢাকা মহানগর উত্তর শ্রমিক অধিকার পরিষদের মাহবুবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ যুবঅধিকার পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসাদ রনি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
জেডএ