দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে। যারা এক-এগারোর স্বপ্ন দেখে তারা এই খেলা খেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের যখনই কোনো সমাবেশ হয়, তার আগে তারা বিশেষ একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে। এর কারণ একটাই, বিএনপি এখন ওই বিশেষ দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে খেলছে।
হানিফ আরও বলেন, অতীতেও যেভাবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বেগম খালেদা জিয়াকে পরাস্ত করেছিল ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা, ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠন করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে তারা এগিয়ে নেবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, যেকোনো অপরাজনীতিকে রাজপথে প্রতিহত করা হবে।
জেডএ