দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর সোয়া দুইটার কিছু আগে মহাসমাবেশ শুরু হয়।
মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে নয়াপল্টন এলাকায়। দুপুর দেড়টার দিকে তুমুল বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান নেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অবশেষে লোকারণ্য নয়াপল্টন কার্যালয়ের সামনে বেলা ২টা ১০ মিনিটের দিকে শুরু হয় কাঙিক্ষত মহাসমাবেশ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জানান, তারা সমাবেশ সফল করতে সফল হয়েছেন।
এফএইচ