দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকায় আজ আওয়ামী ও বিএনপিসহ প্রায় তিন ডজন রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। এজন্য যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হচ্ছে পুলিশের উপস্থিতিও। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি ও জলকামান।
আর কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশও শুরু হবে দুপুর আড়াইটার দিকে। এর আগে ২৩ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিকে জুমআ’র নামাজের পর বিএনপির মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই নয়াপল্টনে দলে দলে আসছেন নেতাকর্মীরা। অন্যদিকে দুপুর আড়াইটায় আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পয়েন্টেই ফোর্স মোতায়েন করা হয়েছে। যেখানেই নেতাকর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে সেখানেই ফোর্স পাঠানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন রয়েছে।
এইউ