দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে আজ আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের বিভাগীয় শান্তি সম্মেলন। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে বেলা ৩টায় তারা এ কর্মসূচি পালন করবে। তবে সময়ের আগেই সমাবেশে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। বেলা ১২টা থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা।
সমাবেশ শুরু হলে নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ থাকে না। তবে আগে আসলে দেখা করা যায়। অনেকে আবার এসেছেন যানজট এড়াতে।
আজকের এই সমাবেশ বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ। রাজপথ দখলের বার্তা নিয়েই তরুণরা বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিহত করবে আগামীতে বলে জানান সমাবেশে যোগ দেওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আব্দুর রহমান।
এফএইচ