দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলনের নেতারা। শুক্রবার (২৮ জুলাই) যুব সমাবেশে এ কথা বলেন তারা।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারে না। স্বাধীনভাবে কথা বলতে পারে না। আমরা চাই এদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন জাতীয় সরকারের অধীনে হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সভাপতিত্ব করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।