দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ বিএনপির মহাসমাবেশ। এ সমাবেশেকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছে। গতকাল রাতে দেখা যায় নয়াপল্টনে আসা নেতাকর্মীদের খাবার খাওয়াচ্ছেন বিএনপি নেত্রী নিপুণ রায়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় নিপুণ রায় নিজেই ডেক থেকে খিচুড়ি দিচ্ছেন নেতাকর্মীদের প্লেটে।
নিপুণ রায় বলেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ বানানো ও ব্যানার ফেস্টুন দিয়ে সাজানোর কাজ করছে অনেক নেতাকর্মী। তাদের জন্য খাবার এনেছি। কিন্তু এখানে এসে দেখি আশপাশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সবাইকে খাওয়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, তিন চার হাজার নেতাকর্মীর জন্য ১৭ ডেগ গোশত-খিচুড়ি রান্না করে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন পড়লে আরও খাবার নিয়ে আসা হবে। খাবারের গাড়ির পাশেই পানির ব্যবস্থা করা হয়েছে।
এসময় মহাসমাবেশে আসা নেতাকর্মীদের রাতের খাবার শেষে ফুটপাতে রাত্রিযাপনের জন্য প্রস্তুতি নিতে দেখা যায়।
তারা জানান, গ্রেপ্তার এড়াতে তারা হোটেলে না থেকে ফুটপাতে অবস্থান নিয়েছেন। পল্টনের বিভিন্ন সড়কের ফুটপাতে আরও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
আরএ