দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আজ। মহাসমাবেশ ঘিরে ভোর সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৭টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়। এসময় নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মাগুরা থেকে আসা বিএনপি কর্মী মো. রাকিব বলেন, গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। কেনো আসছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এসেছি।
এছাড়া আরও অন্য নেতাকর্মীরা বলেন, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরবো।