দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ শর্তে এই অনুমতি দেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের এ সিদ্ধান্ত জানান তিনি।
আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এইউ