দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই শুক্রবার সমাবেশ করতে চায়। তবে এখনও সমাবেশের অনুমতির বিষয়ে কাউকে সিদ্ধান্ত দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বৃহস্পতিবার) বিকেলে সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আজ (বিকেল) ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন কিংবা বিএনপি সমাবেশের অনুমতির বিষয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কোনো দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানে সমাবেশের বিষয়টি জানানো হবে।
এর আগে দুপুরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।
এফএইচ