দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসমাবেশকে ঘিরে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর নয়াপল্টনে বাড়ছে পুলিশের উপস্থিতি। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে প্রধান সড়কের ওপর অবস্থান নেন। পাশের একটি গলিতেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এর আগের দিন আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জড়ো হন দলটির নেতাকর্মীরা।
এসময় সড়কে দাঁড়িয়ে স্লোগান দেওয়ায় যান চলাচলের পথ সংকুচিত হয়ে যায়। এক সারিতে যানবাহন চলাচল করে। এ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ১০ মিনিটের মধ্যে সড়ক ছাড়ার নির্দেশ দেয়।
এইউ