দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পোস্টাল ব্যালটে অনিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিনটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে সরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, আমরা আমাদের উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত হয়েছি। তারা আমাদের অনুরোধ জানিয়েছে যেন আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, যদি আবার কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে বা নির্বাচনকালীন সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করে, তাহলে ছাত্রদল কী করতে পারে তা আমরা গত দুই দিনে দেখিয়েছি। আমাদের বাধ্য করবেন না, হুমকি দেবেন না। আপনাদের যা করার আছে করুন, আমাদের কাজ আমরা করব।
তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। যেসব ষড়যন্ত্রের কারণে আমাদের দুই দিন নির্বাচন কমিশনের সামনে অবস্থান করতে হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকব। ভবিষ্যতে এ ধরনের কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে ছাত্রদল তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করবে।
এমএস/