দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার বিকেল ৫টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্র জানায়, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিদ্যমান রাজনৈতিক ও নির্বাচনসংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
এর আগের দিন রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে ধরেন এবং এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা ইতোমধ্যে তৈরি করেছেন বলেও জানান।
এমএস/