দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের পরামর্শে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করবে না বিএনপি। তারা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।
প্রয়োজনে বিএনপি শুক্রবার (২৮ জুলাই) সাপ্তাহিক সমাবেশ করবে।
মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আজ বুধবার (২৬ জুলাই) বিকেলে বিএনপির স্থায়ী কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে এক নেতা বলেন, বৈঠক থেকে পুলিশ কমিশনারকে বিএনপি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। কর্মদিবসে সমাবেশ নিয়ে পুলিশের আপত্তি থাকায় বিএনপি শুক্রবার সমাবেশ করতে রাজি আছে বলে পুলিশকে জানায়। পুলিশ বিএনপিকে জানিয়েছে, তারা বৈঠক করে বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানাবে।
এরপর রাত সাড়ে ৮টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন করবে।
এর আগে, দুপুরে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের বদলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের পরামর্শ দিয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ (বুধবার) বিকেল পৌনে ৪টার দিকে বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দিয়েছি।
জেডএ