দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ করবে বিএনপি। দলটির পক্ষ থেকে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ বিএনপির চাওয়া ওই ভেন্যুতে অনুমতি দেয়নি পুলিশ। বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে বলা হয়েছে।
এ বিষয়ে বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। পুলিশ বিএনপির প্রতিনিধিদলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি।
সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।