দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ২৭ জুলাই শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় এই সমাবেশ হবে।
সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
আগামী ২৭ জুলাইয়ের শান্তি সমাবেশ সফল করতে সকালে যৌথ সংবাদ সম্মেলন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে।
বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছেন কি না এমন প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দল হিসেবে সহাবস্থানে থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব।
জানা যায়, দীর্ঘদিন ধরেই বিএনপিনহ কিছু রাজনৈতিক দল সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে রাজনৈতিক মাঠ আরও সরগরম হয়ে ওঠেছে। সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আ.লীগ ও তাদের অঙ্গসংগঠন মাঠে রয়েছে।