দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে অপপ্রচার, চরিত্র হননের চেষ্টা ও নির্বাচনি কাজে বাধাসহ কর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টুলু এই সংবাদ সম্মেলন করেন।
এ সময় বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাহিদ আহমেদ টুলু বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে ইরতা গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে তার কর্মী আব্দুর রাজ্জাককে হাত কেটে নেওয়াসহ হত্যার হুমকি দেন মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। এছাড়াও গত কয়েক দিনে মমতাজ বেগমের সমর্থকরা ট্রাক প্রতীকের কর্মীদের মারধরসহ নানা প্রতিবন্ধিকতা সৃষ্টি করছে। তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেবি