দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালীগঞ্জে রাত আটটার পর মাইক বাজিয়ে উঠান বৈঠকের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. বাদল হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের পক্ষে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের মুরশুরপুর এলাকায় উঠান বৈঠকের আয়োজন করে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন।
এ সময় মাইক বাজিয়ে বৈঠক করার সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর আইনের একটি মামলায় বাদল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই সময় কালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারায় ৬টি মামলায় ৬ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাতটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন, বেঞ্চ সহকারী আল আমিন, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি