দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দিনের অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বরে) বেলা পৌনে ১১টার একটু পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।
সূচি অনুযায়ী, বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এরপর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করা হয়।
এবি/