দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যাবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে ‘জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক’ ইনকিলাব মঞ্চ মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই কর্মসূচির কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সকল সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বেলা ১১টায়।
এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার হবেন এবং নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে যাবেন। তারপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন।
এবি/