দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২৬ ডিসেম্বর রাত ১০টার কিছু পর তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।
দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন শুক্রবার দুপুরে তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। গুলশান থেকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
পথে পথে জনতার অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যান এলাকায় পৌঁছান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠের পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
বিকেল পাঁচটার দিকে জিয়া উদ্যান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে পথে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসমাগম তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পৌঁছান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এমএস/