দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই যোদ্ধা ও নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির নেতারা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও নিন্দা জানান।
তারা বলেন, ফখরুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মনোনয়ন বঞ্চিত কিছু ব্যক্তি এ ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন। পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
নেতারা আরও বলেন, নোয়াখালী-৫ আসনের বিএনপির নেতাকর্মীরা এ ধরনের সব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই সব অপচেষ্টা ধূলিসাৎ হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এমএস/