দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা দেখা দিয়েছে। তিনি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত ‘নির্বাচন ডায়লগ’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা সব সময় স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ ঠিক করতে চাই। তবে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজন আছে। এজন্য বিএনপি ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছে। ক্ষমতায় এলে আমরা ৩১ দফার মধ্যে দেশের উন্নয়ন, অর্থনীতি ও সমাজে স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করব। তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে দেশের পরিস্থিতি স্থির হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘মব তৈরি করা গণতন্ত্র নয়। গণতন্ত্র চর্চার মাধ্যমে প্রতিষ্ঠা পায়। বিএনপি এতটা দেউলিয়া হয়নি যে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করতে হবে।’
এমএস/