দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার ওপর কোনো ভ্যাট আরোপ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন। তিনি বলেন, বিএনপি সনদনির্ভর নয়, বরং মানুষের ওপর বিনিয়োগে বিশ্বাস করে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাহদি আমিন বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়। শিক্ষার মাধ্যমে নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি করাই বিএনপির ভাবনায় অগ্রাধিকার পাবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান। আলোচনায় অংশ নেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, শিখো’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী এবং সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা ও ব্যাংকার শাফকাত রাব্বী।
এমএস/