দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশ চলছে।
আজ শনিবার (২২ জুলাই) দুপুর ২টা ১৮ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে সকাল থেকেই সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এসময় দেখা যায় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের গেট ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এ সমাবেশ ঘিরে ব্যাপক যানজট তৈরি হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কগুলোতে। এ যানজটের ফলে সড়কে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
বিএনপির নেতারা জানায়, তারুণ্যের সমাবেশ থেকে আন্দোলনের নতুন বার্তা আসবে।